,

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে ছেলেকে ভিক্ষা চাইলেন রাশেদের মা

news-image

কোটা সংস্কার আন্দোলনের নেতা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের মুক্তি দাবি করেছেন তার মা সালেহা বেগম। এ সময় তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে ছেলেকে ভিক্ষা চেয়েছেন।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি।

সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, আটকের মুক্তি, ছাত্র-শিক্ষকদের ওপর নিপীড়ন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের বিপুল পরিমাণ শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ সমাবেশে রাশেদের মা বলেন, আমার বাবা সাধারণ ছাত্র। সে কোনো রাজনীতি করে নাই। সে একটা চাকরির জন্য আন্দোলনে গিয়েছিল।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সে আপনার পক্ষের লোক। সে অনেক কষ্টে আছে। আমি আপনার কাছে আমার বাবাকে ভিক্ষা চাচ্ছি। আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারব না। আমি আমার বাবার মুক্তি চাই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের