,

৪ নম্বর বন্ধুর পা ধরে তরুণীর কান্না

news-image

নারায়ণগঞ্জের ফতুল্লায় জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোক্তাদির রহমান ওরফে একরামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে শহরের আল্লামা ইকবাল রোডের মৃত শামসুল হকের ভাড়াটিয়া বাসায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
রোববার সকালে নির্যাতিত তরুণী ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় মামলা করেন। গ্রেফতার মোক্তাদির রহমান ওরফে একরাম ওই এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের জিতু মিয়ার বাড়িতে ভাড়া থেকে ওই তরুণী কালিরবাজার এলাকার হোসিয়ারী কারখানায় চাকরি করতেন।

এর আগে ফতুল্লার জিএম গার্মেন্টসে চাকরি করার সুবাদে ওই কারখানায় কর্মরত আরিফ, মোক্তাদির রহমান ওরফে একরাম, মিলন, ও হৃদয়সহ আরও কয়েকজনের সঙ্গে তার বন্ধুত্ব হয়। এ গার্মেন্টস থেকে চাকরি ছেড়ে দেয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার সন্ধ্যায় ডিউটি শেষে নবীগঞ্জ গুদারাঘাটে বেড়াতে যান ওই তরুণী। সেখানে আগের বন্ধুদের সঙ্গে দেখা হয় তার। তারা তরুণীকে দেখে এক বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শহরের আল্লামা ইকবাল রোডের মৃত শামসুল হকের ভাড়াটিয়া বাড়ি মোক্তাদির রহমান ওরফে একরামের বাসায় নিয়ে যায়। সেখানে বন্ধু আরিফ, মোক্তাদির রহমান ও মিলন তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। চতুর্থ ব্যক্তি হিসেবে বন্ধু হৃদয় ধর্ষণ করতে গেলে তার পা ধরে কান্না শুরু করেন তরুণী। এ সময় হৃদয় তাকে ধর্ষণ না করে ফ্ল্যাট থেকে বের করে একটি রিকশায় তুলে দেয়। পরে ওই তরুণী বান্ধবীর সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে অভিযানে বের হয়ে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর