,

‘ঘুমাতে গেলে মালিকের ছেলে অত্যাচার করতো’

news-image

সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে শূন্য হাতে দেশে ফিরেছেন ৪৩ গৃহকর্মী।শনিবার (২২ জুলাই) রাতে আরব আমিরাতের দু’টি বিমানে করে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

দেশে ফিরা গৃহকর্মীদের এক একটি মুখ যেনো একটি নির্যাতনের গল্প নিয়ে পা রাখে বাংলাদেশে। এসময় এদের সবার হাতে পুটলি আর চোখে-মুখে ছিল হতাশার ছাপ।বিমানবন্দরে নেমেই সৌদি থেকে ফেরত এক নারী বলেন, আমরা সৌদি এত আশা করে গেলাম, দুই-তিনবছর থাকবো বলে। কিভাবে থাকবো? এক বাড়িতে কাজ করেছি, খাবার দেয়নি। ঘুমাতে গেলে মালিকের ছেলে অত্যাচার করতো। ভাতিজা, ভাগিনাকে রুমে রেখে যায়। ১৬ মাসে বাসায় ফোন দিয়েছি মাত্র চারবার।

শুধু কি তাই? বেতন না দেয়া, অতিরিক্ত কাজ কিংবা শারীরিক নির্যাতনের কথাও জানান তারা।আরেকজন বলেন, এক বাসার কথা বলে, চার বাসায় কাজ করিয়েছে। আগুন দিয়ে পুড়িয়েছে। মাথায় গরম চা ঢেলে দিয়েছে। টাকা দেয় নাই। আমাদের মনের দুঃখ প্রকাশ করবো। আপনারা সান্ত্বনা ছাড়া আর কিছুই করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৩ মে ৩৫ জন, ১২ মে ২৭ জন, ১৯ মে ৬৬ জন, ২৩ মে ২১ জন, ২৭ মে ৪০ জন এবং ৩ জুন ২৯ জন, ১৮ জুন ১৬ জন, ১৯ জুন ২৭ জন এবং ২৬ জুন ২২ জন ও ১০ জুলাই ৪২ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের