,

মান্নার টানে ঢাকায় ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবির জনপ্রিয় এবং সফল একজন নায়ক মান্না। আট বছর আগেই তিনি প্রয়াত হয়েছেন। সাফল্যমণ্ডিত দীর্ঘ ক্যারিয়ারে মান্না অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় তারা সফল জুটি হিসেবেই পরিচিতি পায়। যার ফলে মান্না মারা যাওয়ার পরও তার পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন ঋতুপর্ণা। বেশ কয়েকবার ঢাকায় এসেও মান্নার স্ত্রী শেলীর সঙ্গে দেখা করেছেন।

আবারো ঢাকায় এসেছেন ঋতুপর্ণা। এবারের প্রসঙ্গও সেই মান্না। মান্নার প্রতি টান থেকেই ওপার বাংলা থেকে ছুটে এসেছেন ঢাকায়। উদ্দেশ্য, মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে নির্মিতব্য ‘জ্যাম’ ছবির মহরতে অংশ নেয়া। রোববার (২২ জুলাই) সকালে ঢাকায় আসেন ঋতুপর্ণা।

সোমবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হবে ‘জ্যাম’ ছবির মহরত। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা অভিনয় করবেন। থাকবেন ঋতুপর্ণাও। তিনি অভিনয় করবেন একজন আইনজীবীর চরিত্রে।

‘জ্যাম’ ছবির মূল ভাবনা বরেণ্য সাংবাদিক আহমদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।

উল্লেখ্য, মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ ২০০৮ সালে এফ আই মানিক পরিচালিত ‘পিতামাতার আমানত’ ছবিটি মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের