সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত-সায়ন্তিকাকে নিয়ে দেখা দিলেন শাকিব

news-image

ঢালিউড সুপারস্টার শাকিব খানের কলকাতা জয়ের আরেক ধাপ এই ছবি। গত বছর থেকেই ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে। নাম ছাড়াই একটি লুক প্রকাশ হয় ছবিটির। সেটা নিয়েও বেশ আলোচনা হয়। এছাড়া কিছু দিন আগেও শুটিং সেটে নির্মাতা ও অন্যান্য শিল্পীর মুখে শাকিবের ভূয়সী প্রশংসার কথা উঠে আসে খবরের পাতায়।

কিন্তু অফিশিয়ালি ছবির নাম ও কোনো পোস্টার এতোদিন প্রকাশ করা হয়নি। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হয়েছে ছবিটির পোস্টার। যেখানে ওপার বাংলার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত-সায়ন্তিকাকে নিয়ে দেখা দিয়েছেন শাকিব খান।

ছবিটির নাম দেয়া হয়েছে ‘নাকাব’। যা কিনা প্রযোজনা করছে কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘নাকাব’ পরিচালনা করেছেন রাজীব কুমার।

প্রথম পোস্টারে শাকিব খান, নুসরাত জাহান ও সায়ন্তিকা, এই তিনজনকে দেখা গেছে। গোলাপি টি-শার্টের ওপর হালকা সবুজ রঙের শার্ট, হাতে ব্রেসলেট আর আকর্ষণীয় চুলের স্টাইল; অনেকটা ভিন্ন রূপেই হাজির হয়েছেন শাকিব। অন্যদিকে গোলাপি শর্ট গাউনে সায়ন্তিকা নজর কেড়েছেন তার মতো করে। নীল-সাদার মিশেলে নুসরাত জাহানও কোনো অংশে কম নয়। সব মিলে ‘নাকাব’-এর প্রথম পোস্টার অল্প সময়েই দারুণ সাড়া ফেলে দিয়েছে।

জানা গেছে, ‘নাকাব’-এর গল্প আবর্তিত হয়েছে কিছুটা ভৌতিক ঘটনার প্রেক্ষাপটে। ছবিতে শাকিব খান এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যিনি মৃত মানুষদের সঙ্গে দেখা করতে পারেন। শুধু তাই নয় সরাসরি কথাও বলতে পারেন তাদের সঙ্গে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখন শাকিব ভূতের সঙ্গে দেখা করতে যান, ভূত তারই অবয়ব ধারন করে।

ছবিটি নিয়ে শাকিব খান বলেছেন, এই ছবি খুব মজার একটি গল্পের। বিশেষ করে বাচ্চাদের কাছে ছবিটি দারুণ লাগবে। তবে অন্যান্যরা মজা পাবেন। আমার চরিত্রটাও বেশ ব্যতিক্রম। সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

‘নাকাব’ ছবিতে শাকিব, নুসরাত জাহান ও সায়ন্তিকা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন টালিউডের খ্যাতিমান অভিনেতা রুদ্রনীল ঘোষ। আগামী কোরবানির ঈদে ‘নাকাব’ মুক্তি পাবে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যমটি।

এ জাতীয় আরও খবর

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন