,

আবারও পর্নতারকার বায়োপিক

news-image

বলিউডে চলছে বায়োপিকের হিড়িক। কিছুদিন আগে মুক্তি পেয়েছে নামজাদা অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’। তার আগে মুক্তি পেয়েছিল মহাবীর ফোগাটের জীবনী নিয়ে সিনেমা ‘দঙ্গল’। সম্প্রতি মুক্তি পেয়েছে পর্নদুনিয়া থেকে ফেরত এসে ভারতীয় সিনেমায় নাম লেখানো অভিনেত্রী সানি লিওনের জীবনী নির্ভর সিনেমা ‘করনজিৎ কৌর : দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’।

এর আগেও দক্ষিণের অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির অভিনেত্রী সিল্ক স্মিতার বায়োপিক হয়েছে। সেই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। সেই স্রোতে গা ভাসিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে ভারতীয় পর্ন তারকা ও দক্ষিণের অভিনেত্রী শাকিলার বায়োপিক। এতে অভিনয় করবেন ‘বিএ পাস’ সিনেমার অভিনেত্রী রিচা চড্ডা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সানি লিওনের বায়োপিক ওয়েব সিরিজ নিয়ে বলিউডে চলছে নানা ধরণের আলোচনা। ছবিটির মার্কেটও বেশ চাঙ্গা। আর যেহেতু পর্ন সংক্রান্ত ঘটনা, দর্শক পাওয়া প্রযোজকের জন্য সহজ ব্যাপার। তাই ভারতীয় পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ নির্মাণ করতে যাচ্ছেন ৯০ এর দশকের দক্ষিণের অভিনেত্রী শাকিলার জীবনী নির্ভর সিনেমাটি।

প্রতিবেদনে আরও জানা গেছে, ১৬ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শাকিলা কিভাবে পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। এছাড়া তার তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় অ্যাডাল্ট ছবিতে অভিনয় করার ঘটনাগুলো।
রিচা চড্ডা এর আগেও তার অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। শাকিলার বায়োপিকে অভিনয় তাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা