,

কানের ভেতর তেলাপোকা, কি হলো তারপর…

news-image

শরীরের কোনো স্থানে তেলাপোকার হাঁটাচলা মানে বিদ্ঘুটে একটা ব্যাপার। আর যদি দেখেন কানের ফুটোয় জীবন্ত তেলাপোকা হাঁটাহাঁটি করছে, তখন কি করবেন? সম্প্রতি চীনের গুয়াংঝুর বাসিন্দা লি ঝি আংচুর সঙ্গে এ ঘটনা ঘটেছে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রাতে কাজ থেকে ফিরে ঘুমিয়ে পড়েছিলেন লি। সকালে ঘুম থেকে উঠে কানের ভেতর জীবন্ত কিছুর নড়াচড়া অনুভব করেন তিনি। পরে নিজেই কানের ভেতর থেকে সেটি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন লি।

প্রথমে কানের ভেতর থেকে সেটিকে বের করতে আঙুল দিয়েই চেষ্টা করেন লি। কাজ না হওয়ায় বাদামের তেল ঢেলে দেন কানে। তাতেও কাজ না হলে চিকিৎসকের পরামর্শ নেন লি ঝি আংচু। চিকিৎসকরা জানান, একটি তেলাপোকা তার কানে ঢুকে কানের পর্দা খেয়ে ফুটো করে ফেলেছে।

লি বলেন, ‘তেল দেওয়ার পর তেলাপোকাটি কানের ভেতর নড়াচড়া বন্ধ করে দেয়। এরপর সময় না থাকায় আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। এর দুই দিন পর আমি হাসপাতালে যাই।’

হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তেলাপোকাটি কানের ভেতর ঢুকে পর্দায় পৌঁছে গেছে। সেখানে পর্দার কিছু অংশ খেয়েও ফেলেছে।

আপাতত কানের চিকিৎসা নিচ্ছেন লি ঝি আংচু। চিকিৎসকরা বলেছেন, লি এখন কানে শুনতে পারবেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্রবণ শক্তি লোপ পাবে তার।

পোকামাকড় কানের ভেতর প্রবেশ করা মোটেই অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। গড়ে প্রতি দুই মাসে এ ধরনের একটি করে ঘটনা পান বলে জানান লির চিকিৎসক হুয়াং ড্যানউয়ান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের