,

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখবেন যে চ্যানেলে

news-image

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়ের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের জন্য আশারবাণী হচ্ছে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দলে ফেরা। স্ত্রীর অসুস্থতার কারণে ওয়ানডে সিরিজে যোগ দেয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু সব শঙ্কা কাটিয়ে দলের সঙ্গে যোগ দেন তিনি। তার নেতৃত্বেই একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পায় বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন ও চ্যানেল নাইন।

টানা পরাজয়ে বিপর্যস্ত বাংলাদেশ এ ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায়। বেরুতে চায় পরাজয়ের বৃত্ত থেকে। ২০১৪ সালে ক্যারিবীয়দের মাঠ থেকে বাংলাদেশ দুঃস্মৃতি নিয়েই সফর শেষ করেছিল। সে সময় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২৮টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ক্যারিবীয়রা জয় পেয়েছে ১৯টি ম্যাচে আর বাংলাদেশ জয় পেয়েছে ৭টি ম্যাচে। বাংলাদেশ ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিল ২০১৪ সালের ২৫ আগস্ট সেন্ট কিটসে। যেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯১ রানে পরাজিত হয়।

বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড
তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের