,

নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরলেন ৩৫ নারী

news-image

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব থেকে গত রাতে দেশে ফিরে এসেছেন ৩৫ জন নারী। তাঁরা চাকরির উদ্দেশ্যে দালালদের মাধ্যমে দেশটিতে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ভাগ্যে চাকরি জোটেনি। জুটেছে নির্যাতন।

এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সৌদি এয়ারলাইনসে ১৭ জন এবং এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসে করে ১৮ জন নারী দেশে ফিরে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, সাত-আট মাস আগে এই নারীরা সৌদি আরবে যান। দালালদের মাধ্যমে কয়েকটি রিক্রুটিং এজেন্সি তাঁদের সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে পাঠায়। কিন্তু তাঁদের ভাগ্যে কোনো ধরনের কাজ জোটেনি। বেশির ভাগ নারীই নির্যাতনের শিকার হয়েছেন। দূতাবাসের লোকজন বিষয়টি জেনে তাঁদের দেশে ফেরত আনার ব্যবস্থা করে। এই নারীদের সঙ্গে যারা প্রতারণা করেছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের