,

মিরপুরে গুপ্তধনের সন্ধানে চলছে খোঁড়াখুড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের একটি বাড়িতে গুপ্তধন আছে এমন তথ্যের ভিত্তিতে মাটি খোঁড়াখুড়ি চলছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিক থেকে মিরপুরের ১০ নম্বরের ওই বাড়িতে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খনন কাজ চালাচ্ছে মিরপুর থানা পুলিশ।

মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) বলেন, ‘১৯৭১ সালে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয় তখন এই বাড়িটা ছিল জল্লাদখানা। এই বাড়ির মূল যে অধিবাসী ছিলেন তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন। পরবর্তীতে তারই এক আত্মীয় এসে কিছুদিন আগে আমাদের কাছে গুপ্তধন থাকার থাকার তথ্য দেন। গুপ্তধনের বিষয়ে ওই ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর এই বাড়ির বর্তমান অধিবাসীরাও মিরপুর থানায় একটা জিডি করেন।’

তিনি বলেন, ‘এই বিষয়ে আমরাও কোর্টের অনুমতি নিয়েছি যে এখানে কি আছে, তার খনন পদ্ধতিতে কি হবে। কার উপস্থিতিতে খনন হবে যাতে করে স্বচ্ছতার ভিত্তিতে যদি কিছু পাওয়া যায়। তবে সে বিষয়ে আইনগতভাবে বিষটি মীমাংসা করা হবে। এজন্য কয়েকিদিন আগে কোর্ট একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ খনন কাজের অনুমতি দেন।’

এরই ধারাবাহিকতায় সকালে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে মাটি খনন শুরু হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর