,

প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান, নেতাকর্মীদের ঢল

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ এবং উন্নয়নসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। এ উপলক্ষে আজ শনিবার প্রস্তুত করা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।

জানা গেছে, কিছুক্ষণ আগেই দলটির নেতাকর্মীদের প্রবেশের জন্য মূল সমাবেশস্থল খুলে দেওয়া হয়েছে। এর মধ্যেই সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই রাজধানীসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। ব্যানার এবং ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন ফটকের সামনে অবস্থান নিয়েছেন তারা। সেখানে তল্লাশি পেরিয়ে একে একে ভেতরে প্রবেশ করছেন নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ধরিয়ে দেওয়া হচ্ছে। যাতে পুরো অনুষ্ঠানের সময় এটি বর্ণিল সাজে দেখায় সবাইকে। এর আগে গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ণিল আয়োজনের প্রতিশ্রুতি ছিল।

সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে শুরু হবে সংগঠনটির আনুষ্ঠানিকতা। দুপুরে মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিকেল ৩টায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হবেন। এর পরই মূল অনুষ্ঠান শুরু হবে।

আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য গত ১৫ দিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন বলে জানা গেছে। অনুষ্ঠানে ঢাকা ও আশেপাশের প্রায় ৬০ কিলোমিটার মধ্যে যেসব নেতাকর্মী আছেন তারা এসে উপস্থিত হবেন।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা যাতে দেশবাসীর মাঝে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে পারে সে বিষয়ে আজ প্রধানমন্ত্রী নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর