,

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৭ জেলে

news-image

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া এলাকায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১৭ জেলেসহ এফবি তরিকুল নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি জানান, সুন্দরবন সংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকায় মাছ ধরার সময় প্রচণ্ড ঝড়ের কবলে পরে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের মো. ছগিরের মালিকানাধীন এফবি তরিকুল নামের ১টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই ট্রলারে থাকা ১৭ জেলেও নিখোঁজ রয়েছে।

তিনি আরো বলেন, সরকারের সংশ্লিষ্টদের সাথে জেলেদের নিখোঁজের বিষয়টি জানিয়েছি। এছাড়াও নিখোঁজ জেলেদের উদ্ধারে আমাদের বিভিন্ন জেলে ট্রলার অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফট্যান্ট জহুরুল পরিবর্তন ডটকমকে বলেন, জেলেদের নিখোঁজের বিষয়টি আমরা এখনো শুনিনি। বঙ্গোপসাগরের ওই এলাকাটি মোংলা জোনের অধীনে। আমরা এখনি তাদেরকে জানিয়ে দিচ্ছি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর