,

বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলতে নিষেধাজ্ঞা মোস্তাফিজের

news-image

স্পোর্টস ডেস্ক : বিদেশে লিগ খেলার উপর নিষেধাজ্ঞা এসেছে মোস্তাফিজুর রহমানের। গত দুই বছরে খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ইংল্যান্ডের কাউন্টি লিগ টি-টোয়েন্টি ব্লাস্টে।

ইংল্যান্ডের কাউন্টিতে খেলে গতবার চোটে পড়ে অনেকদিন ধরে ছিলেন মাঠের বাইরে।

এবার আইপিএল খেলে পড়েছেন আবারও চোটে। যার কারণে মিস করেছেন দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট।

এ নিয়ে কম কটু কথা হয়নি ক্রিকেট পাড়ায়। যার কারণে হয়তো শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে পড়ছেন কাটার মাষ্টার খ্যাত মোস্তাফিজ।

আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, আমি ওকে বলে দিয়েছি আগামী দুই বছর কোন বিদেশি লিগ নয়।

তিনি আরও বলেন, ও বিদেশে খেলতে গিয়ে চোটে পড়বে আর দেশের হয়ে খেলতে পারবেনা। এটা মেনে নেয়া সম্ভব না।

মোস্তাফিজ ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দিয়েছেন। সেখানে তিন ওয়ানডে খেলবেন। এরপরেই আছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আশা করা হচ্ছে টি-টোয়েন্টির স্কোয়াডেও সুযোগ দেয়া হবে তাকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর