,

‘অনিক তোমাকে অভিনন্দন জানাই’

news-image

২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে অনেকে হতাহত হন। তাদের মধ্যে শিক্ষার্থীও ছিল। এমনই একজন হলো মিনহাজুল ইসলাম অনিক। প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে ২০১৫ সালের ৫ জানুয়ারি দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে আহত হয় সে।

বোমায় দুই চোখ ক্ষতিগ্রস্ত হয় ফেনীর এই স্কুলছাত্রের। একটি চোখের আলো নিভে যায় তার। অনেক প্রতিকূলতার মধ্যে পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় অনিক। এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় আছে তার। ১৯ জুলাই এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে।

অনিক জিপিএ-৫ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের অধ্যাপক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন।

তিনি লিখেন, অনিকের রেজাল্টের কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। মোবাইলে মেসেজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানিয়েছি। নিশ্চয় প্রধানমন্ত্রী অনেক খুশি হয়েছেন।

ডা. জুলফিকার আরও বলেন, নানা সমস্যার মধ্যেও অনিক তার সাফল্য ধরে রেখেছে। সে ভবিষ্যতে আরও ভালো করবে এই আত্মবিশ্বাস আছে। অনিককে অভিনন্দন জানাই।

আহত হওয়ার পর অনিকের বিষয়ে প্রধানমন্ত্রী ফোন করে ডা. জুলফিকার লেনিনকে জানান। এ কথা জানিয়ে চিকিৎসক বলেন, অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করার বিষয়টি আমি জানতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন পেয়ে।

প্রধানমন্ত্রী বলেন, শোনো, রেহানা (শেখ রেহানা) আমাকে লন্ডন থেকে ফোনে জানিয়েছে, অনিক নামে এক স্কুলছাত্র চোখে গুরুতর জখম নিয়ে চক্ষুবিজ্ঞান হাসপাতালে ভর্তি আছে। ওকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো।

সে সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন অনিককে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিকের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের