,

সামনে হবে বিগ বাজেটের সিনেমা

news-image

আসছে ঈদে শাকিব ভক্তরা দেখতে পাবে ‘ক্যাপ্টেন খান’। চলছে প্রস্তুতি। বর্তমানে ছবির শুটিং শেষের পথে। এখন পর্যন্ত ছবির ৯০ ভাগ শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

আর মাত্র পাঁচ দিন শুটিং করলে ছবির বাকি কাজ শেষ হবে। তারপর ডাবিং ও সিনেমার গানের শুটিং হবে বলে জানা যায়। গানের শুটিং হবে দেশের বাইরে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

শাকিব জানান, “ছবিটিতে পাঁচ কোটির উপর লগ্নি হবে। নির্মাণে আধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে বলেই এমন খরচ। আমার প্রেজেন্টেশন নিয়ে আমি খুশি। এখন থেকে আমি বিগ বাজেটের সিনেমা ছাড়া অভিনয় করবো না। ছবি বানাতে আসবেন আর বলবেন টাকা নেই, সেখানে আমিও থাকবো না।

দরকার হয় দু-তিনজন মিলে প্রডিউসার হন। আমি তো প্রতিদিন আমার পারিশ্রমিক বাড়াচ্ছি না। আমি চাচ্ছি আপনারা ছবিতে লগ্নি করুন। ভালো গল্পে লগ্নি করলে ফেরত আসতে বাধ্য। এখন আর এককোটি টাকায় ভালো সিনেমা হয় না। সেটা হলে চালানোর মত সিনেমা হয় না। সেটা কয়েক সপ্তাহ চলার মতো সিনেমা হয় না।

ভালো গল্প নির্ভর সিনেমা হয়তো এর কমেও হবে। কিন্তু এমন কোনটা হিট হলে সেটা সারপ্রাইজ হিট হবে। ইন্টারনেটের যুগে আমাদের লড়তে হয় হলিউড-বলিউডের সঙ্গে। ওদের প্রতিনিয়ত বাজেট বাড়ছে। সেখানে আমরা এখনো ওই এক জায়গাতেই আটকে থাকবো?”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের