,

ঈদের আগেই মসলার বাজার চড়া

news-image

নিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদ আসতে এখনও এক মাস বাকি। কিন্তু এরই মধ্যে রাজধানীতে হঠাৎ করেই মসলাজাতীয় পণ্যের বাজার চড়া। মসলাভেদে প্রতিকেজিতে দাম বেড়েছে ৫ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। এনিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শুক্রবার (২০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর শান্তিনগর ও হাতিরপুল বাজারে প্রতিকেজি এলাচ বিক্রি করতে দেখা যায় ১৮৫০ টাকা থেকে ১৯০০ টাকায়। অথচ এক আগেও প্রতিকেজি এলাচ ১৫৮০ টাকায় বিক্রি হয়েছে। দারুচিনি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে যা গত সপ্তাহে ছিল ২১০ টাকা। জিরা টার্কি ৪১০ ও ইন্ডিয়ান জিরা ৩১০ টাকায় বিক্রি করতে দেখা যায়। টার্কি জিরা গতসপ্তাহে বিক্রি হয়েছে ৩৫০ টাকায়, ইন্ডিয়ান জিরা বিক্রি হয়েছে ২৮০ টাকায়।সাজিয়ে রাখা পেঁয়াজ ও রসুন।

শুক্রবার আদা বিক্রি হচ্ছে ১২০ টাকায় যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা থেকে ১১০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে এটি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪৫ টাকা কেজি দরে, রসুন বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১১০ টাকায় অথচ গত সপ্তাহে এটি বিক্রি হয়েছে ৭০ টাকা থেকে ৯০ টাকার মধ্যে।

মো. সুজন নামে এক ক্রেতা ক্ষোভের সঙ্গে বলেন, এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি মসলার দাম বেড়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে এখন থেকেই বিক্রেতারা দাম বাড়াচ্ছেন। এই দাম ঈদের পরেও থাকবে।

তিনি আরও বলেন, নিয়মিত বাজার তদারকি করা হলে বিক্রেতারা তাদের ইচ্ছামতো এভাবে দাম বাড়াতে পারতেন না। ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এভাবে দাম বাড়ছে।

বিক্রেতা জাকির হোসেন বলেন, পাইকারি বাজারে মসলার দাম বেড়েছে। এখানে আমাদের কিছু করার নেই। আমরা বেশি দামে এনে বেশি দামে বিক্রি করছি।

শান্তিনগরের অপর বিক্রেতা আবুল বাশার বলেন, রোজার ঈদের পর একবার পণ্য এসেছে। এরপর থেকে আর কোনো পণ্য বাজারে আসেনি এজন্য দাম বাড়তি। তবে পাইকারি বাজার থেকে এখানে নিয়মিত মাল এলে দাম কমে যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে গরম মসলা বিক্রেতা সমিতির সভাপতি হাজী মো. এনায়েতউল্লাহ বলেন, আমাদের পাইকারি বাজারে মসলার দাম বাড়েনি। খুচরা বাজারে দাম বেশি হচ্ছে কিনা আমার জানা নেই। তবে কয়েকটি পণ্যে কেজিতে ১০ টাকা বেড়েছে, সেখানে ৩০০ টাকা বেশি নেওয়া অযৌক্তিক। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর