,

উচ্ছ্বসিত বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক: ঢাকাই ছবির এই সময়কার নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে অভিষেক হওয়া এই নায়িকা পার করছেন ক্যারিয়ারের দারুণ সময়। সুপারস্টার শাকিব খানের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি। ফিল্মি ক্যারিয়ার নিয়ে বরাবরই সন্তুষ্ট ও আনন্দিত।

তবে এবার একটু অন্য কারণে উচ্ছ্বসিত বুবলী। বিষয়টা তার পারিবারিক। বুবলীর একমাত্র ছোট ভাই জাহিদ হাসান আকাশ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আর ভাইয়ের এমন অসাধারণ ফলাফলে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

ফেসবুকে এই আনন্দ শেয়ার করে একটি স্ট্যাটাস দেন বুবলী। তিনি বলেন, আমার ছোটভাই রাজউক উত্তরা মডেল কলেজ থেকে (এইচএসসি)-তে ‘জিপিএ ৫’ পেয়েছে। তোমার জন্য গর্বিত ভাইয়া। সবাই তার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, বুবলী নিজেও পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন। তিনি দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। এছাড়া তার আরো দুই বোন, তারাও মাস্টার্স সম্পন্ন করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের