,

মার্কিন নির্বাচনে হাত ছিল রাশিয়ার : এফবিআই প্রধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আবারও মুখ খুলেছেন। ট্রাম্প কিংবা পুতিন যাই বলুক না কেন, মার্কিন জাতীয় নির্বাচনে রাশিয়ার হাত ছিল বলে তিনি জানান।

ক্রিস্টোফার রে বুধবার বলেছেন, নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের বিষয়ে এফবিআইয়ের অভিমত হচ্ছে রাশিয়া ২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে অনাধিকার চর্চা করেছে। এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষয়টি ভ্লাাদিমির পুতিন অস্বীকার করা সত্ত্বেও তিনি আবারো এমন মন্তব্য করলেন।

এর আগে সোমবার হেলসিঙ্কিতে বৈঠকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে ট্রাম্পের কাছে পুতিনের অস্বীকার করেন। সে ব্যাপারে জানতে চাইলে এফবিআই পরিচালক বলেন, ‘তিনি তার অবস্থান থেকে তার অভিমত ব্যক্ত করেছেন।’

রে বলেন, ‘গোয়েন্দা সংস্থা তাদের মূল্যায়নে আগের অবস্থানেই রয়েছে। এক্ষেত্রে আমার অভিমতের কোন পরিবর্তন নেই। এ ব্যাপারে আমাদের মূল্যায়ন হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে নানাভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করে এবং এখনো তারা যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব খাটানোর বিভিন্ন নেতিবাচক কাজ অব্যাহত রেখেছে।’ সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর