,

সন্দেহের বশে লজ্জাস্থানে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা

news-image

অনলাইন ডেস্ক: স্ত্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শুধুমাত্র এই সন্দেহের বশেই ভারতের সেনাবাহনীর এক সেনা তার স্ত্রীর লজ্জাস্থানে বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করল। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের বলোদাবাজার ভাটাপাড়া জেলায়।

পুলিশ জানিয়েছে, সিএএফে কর্মরত সেনা সুরেশ মিরি এই ঘটনাটি ঘটিয়েছে। তার স্ত্রী লক্ষ্মী সেই সময় বাথরুমে কাপড় ধোয়ার কাজ করছিলেন। হঠাৎই সুরেশ বাথরুমে ঢুকে স্ত্রীকে মারতে শুরু করে। মারের চোটে লক্ষ্মী অজ্ঞান হয়ে যান। এরপরই সুরেশ তারের সাহায্যে তার গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেয়। লক্ষ্মীর মৃতদেহর পাশ থেকেই উদ্ধার করা হয়েছে তারটি।

দান্তেওয়াড়া জেলার সিএএফের ৬তম ব্যাটেলিয়ানে সুরেশ রাঁধুনির কাজ করত। পুলিসের কাছে সুরেশ নিজের দোষ স্বীকার করেছে। সে জানিয়েছে, তার স্ত্রীর বিবাহ-বর্হিভূত সম্পর্ক আছে বলে তার সন্দেহ ছিল। বুধবার তাদের মধ্যে এ নিয়ে উত্তপ্ত কথোপকথন হয়। এরপরই এই ঘটনার সূত্রপাত।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীকে খুন করার পর সুরেশ তার শ্বশুড়বাড়িকে জানায় যে তার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছে। এরপরই সুরেশ একটি ভ্যান ভাড়া করে স্ত্রীর দেহটিকে মুঙ্গেলি জেলায় নিয়ে যায়। সেখানে লক্ষ্মীর মা-বাবাকে সে বলে যে অসুস্থতার জন্য লক্ষ্মী মারা গেছে। কিন্তু তাদের গোটা বিষয়টি সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে সুরেশকে গ্রেফতার করে। ‌

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা