,

অ্যাটর্নি জেনারেলকে আবারও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি

news-image

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আবারও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এই বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি নম্বর- ১১১৩) করেছেন তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ।

বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে জিডি করা হয় বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার।

জিডি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি আসে।

চিঠিতে বলা হয়েছে, আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছেন। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, তার জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য। শেখ হাসিনা আপনাকে বাঁচাতে পারবেন না।

প্রসঙ্গত, এর আগে ২০১১ সালের ২ জানুয়ারি, ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট, ২০১৬ সালের ৩০ মে এবং ২০১৭ সালের ৭ ও ২৪ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেয়া হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের