,

জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন আহমেদ

news-image

বিনোদন ডেস্ক:

জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসায় তার হাতে ফুল দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘আমি জাতীয় পার্টিতে যোগ দিয়েছি। এই খবরটি সত্য। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আমাকে স্বাগত জানিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘মূলত মানুষের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়েই রাজনীতিতে যুক্ত হয়েছি। আমার কাছে মনে হয়েছে জাতীয় পার্টি আমার জন্য সঠিক প্লাটফর্ম। তাই এই দলটির সঙ্গে যুক্ত হয়েছি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার আগ্রহ আছে কিনা জানতে চাইলে শাফিন আহমেদ বলেন, ‘পার্টি যদি আমাকে যোগ্য মনে করে, নিশ্চয় নির্বাচনে প্রার্থী হব। জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন কারা পাবেন, সেটা নির্ধারণ করবেন পার্টির চেয়ারম্যান এবং জাতীয় নেতৃবৃন্দ।’

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ‘এনডিএম’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য নির্বাচিত হয়েছিলেন শাফিন। এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এনডিএম’র মনোনীত প্রার্থী হিসেবে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হবার ঘোষণাও দিয়েছিলেন শাফিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের