,

বেশি পাস করলেও অপরাধ, কম পাস করলেও অপরাধ : শিক্ষামন্ত্রী

news-image

আগে বেশি পাস করতো, তখন বলা হতো ভালভাবে খাতা দেখা হয়নি। আবার এখন কম পাস করেছে, এখন বলা হচ্ছে পাসের হার কমে গেল কেন। বেশি পাস করলেও অপরাধ, কম পাস করলেও অপরাধ। আসলে আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। তবে খাতা দেখার মান ঠিক রাখতে গিয়ে পাসের সংখ্যা কিছুটা কম হবে এটা স্বাভাবিক। বৃহস্পতিবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

এ বছর পাসের হার কম কেন শিক্ষামন্ত্রী সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বলেন, তা আমরা আরও বেশি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। তবে আপনারা জানেন, আমরা যখন শুরুর দিকে দায়িত্ব নেই তখন সারাদেশে সাড়ে আট হাজার স্কুলে গণিতে ও ইংরেজিতে একজনও পাস করেনি। আমরা সেই অবস্থা থেকে উত্তরনের চেষ্টা করেছি। এখন আর সেই অবস্থা নেই।

মন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিংয়ের মাধ্যমে শুন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে এনেছি। এটার অনেক উন্নতি হয়েছে। এ বছর সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বিশেষ করে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণে বাধ্যতামূলক করাসহ বেশ কিছু পদক্ষেপ আমাদের পরীক্ষাকে সুন্দর করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিবারের মতো এবারও সম্পূর্ণ পেপারসলেস ফল প্রকাশিত হচ্ছে। প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠান ১.৩০টায় অনলাইনে প্রতিষ্ঠানভিত্তিক ফল ডাউনলোড করতে পারবে। তাছাড়া এমএসএস ও শিক্ষা বোডসমূহের ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে ফল জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর