,

যেখানে গোসল করলেই দাঁড়িয়ে যায় মাথার চুল!

news-image

অনলাইন ডেস্ক: পানির তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। তাতে ডুব দিলেই মাথার চুল দাঁড়িয়ে যাবে। আর গোটা মাথায় বিছিয়ে থাকবে সাদা তুলার মতো বরফ। এমন ‘পুলে’ গোসল করার ইচ্ছা থাকলে চলে আসুন কানাডার ইওকনে।

ইওকনে একশোর বেশি এমন উষ্ণপ্রস্রবণ রয়েছে যেখানে বিভিন্ন তাপমাত্রার পানিতে গোসল করতে পারেন। ‘তাকহিনি’ তেমনই একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ।

জানা যায়, এই উষ্ণ প্রস্রবণে একসময় কানাডার ‘ফার্স্ট নেশন’-এর অধিবাসীরা স্নান করতেন। পরবর্তীকালে এই পুল ব্যবসায়িক হয়ে ওঠে।

১৯৪০ সালে এই পুলটিকে কাঠ এবং ক্যানভাস দিয়ে নতুন করে তৈরি করা হয়। আলাস্কা হাইওয়ে তৈরির সময় এখানে গোসল করতেন মার্কিন সেনা কর্মীরা।

১৯৫০ সাল থেকে এই পুলটির বিপুল বাণিজ্যকরণ হয়। এখন ইওকন শহরে তাকহিনি উষ্ণ প্রস্রবণ-সহ আরও অনেক পুল রয়েছে যেখানে প্রতি বছর গোসল করতে আসেন বহু পর্যটক।

শীতকালে এই পুলে নামলেই মাত্র ৬০ সেকেন্ডে মাথার চুল বরফে ঢেকে গিয়ে দাঁড়িয়ে যাবে। এই সময় তাপমাত্রা থাকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।

শীতের মৌসুমে এই উষ্ণ প্রস্রবণে গোসল করার জন্য বিভিন্ন প্রতিযোগিতা চলে। এই প্রতিযোগিতায় জয়ীকে ১৫০ ডলার পুরস্কার দেওয়া হয়।

তবে, গ্রীষ্ম এবং শরতের সময় ‘তাকহিনি’ পুলের পানির তাপমাত্রা বাড়ে। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপামাত্রা থাকে এই প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে। অর্থাৎ সারা বছরই গোসলের নেশায় ভিড় দেখা যায় পর্যটকদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের