,

ব্রাজিলিয়ান ফুটবলারের মাকে অপহরণ (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় দলের মিডফিল্ডার টাইসন বার্সেলোস ফ্রেডার মা অপহৃত হয়েছে। তবে অপহরণের কয়েকঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করে স্থানীয় পেলোটাস পুলিশ।
গত সোমবার ব্রাজিলের মন্টে বেনিতো শহরে ঘটেছে এ ঘটনা।

দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়েছে, মন্টে বেনিতো শহরে টাইসনদের নিজস্ব বাড়িতে থাকতেন তার মা রোজাঞ্জেলো ফ্রেডা। সেখানকার নিরাপত্তার ঢিলেমির সুযোগেই ওইদিন বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা।
ঘটনার দিন ডেলিভারি বয় সেজে হাতে ফুল নিয়ে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এ সময় অপহরণ করে টাইসনের মাকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। অপহরণের সময় ঘটনাটি সম্পূর্ণ ধরা পরে ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি)।
পরে পুলিশ খবর পেয়ে ফুটেজের মাধ্যমে গাড়ির সূত্র ধরে অপহরণকারীদের পিছু নেয়। কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রেডাকে উদ্ধার করা হয়।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফায়েল লোপেজ জানান, ফ্রেডা এখন সুস্থ আছেন। উনি ভীত তবে কোনো আঘাত পাননি। প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ফ্রেডাকে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে একটি রিভলবার, শটগান ও মাদকদ্রব্য উদ্ধার করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের