,

দু’দিন পর জ্যামাইকায় পৌঁছালেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক: ঢাকা ছেড়েছেন ২ দিন আগে। এই দুইদিনের অধিকাংশ সময় বিমানেই কেটেছে তার। অবশেষে ঢাকা-দুবাই-মিলান-নিউইয়র্ক হয়ে ক্যারিবীয় দীপপুঞ্জের দেশ জ্যামাইকায় পৌঁছেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

১৬ জুলাই মধ্যরাতে (রাত ১টা ৪০ মিনিটে) জ্যামাইকার উদ্দেশ্যে বিমানে ওঠেন মাশরাফি। বাংলাদেশ থেকে জ্যামাইকায় যাওয়ার সরাসরি বিমান নেই। যে কারণে যেতে হয় ভেঙে ভেঙে। মাশরাফির বিমান সফরটা ছিল বেশ দীর্ঘ। ঢাকা থেকে দুবাই। এরপর ইতালির মিলান। সেখান থেকে গেলেন নিউইয়র্ক। নিউইয়র্ক থেকে অবশেষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় গিয়ে জ্যামাইকায় পৌঁছেছেন মাশরাফি। সেখানে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

মাশরাফি যখন জ্যামাইকায় গিয়ে পৌঁছালেন, তখন রাত। সকাল হলেই প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ব্যাস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচটি খেলবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

স্বাভাবিকভাবেই এই ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি কাটাতে নিশ্চয় সময় লাগবে। গ্যালারিতে থেকেই হয়তো সতীর্থদের উৎসাহ দিয়ে যাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর