,

এবার ভারতে নিষিদ্ধ হলো হিজাব

news-image

ইউরোপের বিভিন্ন দেশে এর আগে হিজাব নিষিদ্ধ করা হয়েছিল। এবার ভারতেও মাথা ও মুখ ঢাকার ওড়না নিষিদ্ধ করা শুরু হয়েছে। দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের মিরাটের চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয় হেডস্কার্ফ বা হিজাব পরে ক্যাম্পাসে আসা নিষিদ্ধ করেছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এর আগে বিশ্ববিদ্যালয়টি ছাত্রীদের অনেকেই ওড়না দিয়ে মুখ ঢেকে ক্যাম্পাসে আসছিলেন। তবে কর্তৃপক্ষ এতে আপত্তি জানায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মুখ ঢেকে রাখার সুযোগে বাইরের লোকজন ক্যাম্পাসে ঢুকে পড়ে। আর তা বন্ধ করতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অলকা চৌধুরি বলেছেন, ‘ছাত্রী নয় এমন বহু মেয়েকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতে দেখা যায়। তাদের ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ইতিমধ্যেই বহু বহিরাগতকে চিহ্নিত করা হয়েছে দাবি করে প্রক্টর আরও বলেন, ‘মুখ ঢাকা থাকায় এদের চিহ্নিত করা বেশ শক্ত হয়ে পড়ছিল। এদের ধরার পর তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। আপাতত মুখ-মাথা ঢাকার ওড়না নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম না মানলে পুলিশ ডাকা হবে।’তবে স্কার্ফ নিষিদ্ধ করার ঘটনা নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহল থেকে আপত্তি জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের