,

‘জাস্ট রিলাক্স’ স্ট্যাটাস দিয়েই চির বিদায় রুবেল

news-image

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মীর রুবেল (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৮ টার দিকে সখীপুর- ঢাকা সড়কের বাঁশতৈল বাজারের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার মাত্র চার ঘন্টা আগে ‘জাস্ট রিলাক্স’ লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুবেল। নিহত রুবেল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মো. নুরুল হুদা ওরফে তারা মেকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোড়াই হাটুভাঙ্গা থেকে একটি মোটরসাইকেল বাঁশতৈল এলাকায় পৌঁছালে একটি গোল কাঠ ভর্তি ট্রাকটরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক মো. রাজু আহমেদ(২২)নামের এক যুবক গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এনামুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার এলাকায় ও তার বন্ধু-বান্ধবের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা