,

বিশ্বকাপের পর ফুটবলের নতুন আসর

news-image

বিশ্বকাপ নিয়ে উন্মাদনা এবারের মতো শেষ। আবার চার বছর পর দেখা হবে কাতারের মাঠে। কিন্তু তাই বলে কি ফুটবল নিয়ে মাতামাতি এতো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে?না, বিশ্বকাপের পর ফুটবল প্রেমিদের জন্য সুখবর হলো আর কয়েক দিন পর থেকেই শুরু হচ্ছে ক্লাব ফুটবলের জমজমাট আসর। বিভিন্ন দেশের বিভিন্ন লিগ শুরু হওয়ার মাধ্যমেই পর্দা উঠবে সামনের ফুটবল মৌসুমের।

ইংল্যান্ডের লিগ মৌসুম শুরু হবে কমিউনিটি শিল্ডের মাধ্যমে। মুখোমুখি হবে চেলসি আর ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হবে আগামী ৫ আগস্ট, বাংলাদেশ সময় রাত ৮টায়।ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে ১১ আগস্ট থেকে। প্রথম দিন বড় দলগুলোর মধ্যে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, লেস্টার সিটি, টটেনহাম ও চেলসি। আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি পরস্পরের মুখোমুখি হবে পরদিন, ১২ আগস্ট। সেদিন মাঠে নামবে লিভারপুলও।

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ-জয়ী রিয়াল মাদ্রিদ ও উয়েফা ইউরোপা লিগ জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নামবে ১৬ আগস্ট। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।বার্সেলোনা ও সেভিয়া মুখোমুখি হবে ১২ আগস্ট। লা লিগার পূর্ণ সূচি অবশ্য এখনো প্রকাশিত হয়নি। ২৩ জুলাই তা জানা যাবে। তবে ১৮ আগস্ট থেকে শুরু হবে লিগ।

রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ আগস্ট তবে, এ ম্যাচে রোনালদোর খেলার সম্ভাবনা কম।৪ আগস্ট ফরাসি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি আর মোনাকো। খেলা হবে চীনের শেনজেনে। ১১ আগস্ট শুরু হবে লিগ। পিএসজির প্রথম ম্যাচ ১২ আগস্ট দিবাগত রাত ১টায়।

১৩ আগস্ট জার্মান সুপার কাপের ম্যাচ। বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে এইনট্রাখট। বায়ার্ন অবশ্য এর আগে বড় দলগুলোর বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ২১ জুলাই পিএসজি, ২৬ জুলাই জুভেন্টাস আর ২৯ জুলাই ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর