,

‘আসাদ পংপং’ গ্রেপ্তার

news-image

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত আসাদুজ্জামান আসাদ ওরফে আসাদ পংপংকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ। মঙ্গলবার (১৭ জুলাই) আসাদ পংপংকে তার বাসা থেকে গ্রেপ্তার করা করা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে গ্রেপ্তার করা হয়েছে আসাদকে।

জানা গেছে, আসাদ পংপংয়ের বাড়ি বরিশাল। তিনি দীর্ঘদিন ধরেই মালয়েশিয়াপ্রবাসী। বিভিন্ন সময়েই ফেসবুক লাইভে এসে তিনি নানান বিষয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আসাদ পংপং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন।

এ ঘটনায় মর্মাহত হয়ে দুদিন আগে বিএনপির মালয়েশিয়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মামুন বিন আবদুল মান্নান বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে কেপং থানায় একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতেই আসাদ পংপংকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের