,

সেরা ১০০ ধনী তারকার তালিকায় সালমান-অক্ষয়, নেই শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক
বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ইদানিং বক্স অফিসে তার অভিনীত সিনেমা তেমন সাড়া ফেলতে পারছে না। ‘ডিয়ার জিন্দেগি’, ‘রইস’, ‘জব হ্যারি মেট সেজল’- কোনও সিনেমায় সাফল্যের দেখা পায়নি। আয় রোজগার যা হয়েছে তা শাহরুখের নামের জোরে।
এ বছরের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সেখানে প্রথম ১০০ জনের মধ্যে শাহরুখের নাম পর্যন্ত নেই। তবে তালিকায় জায়গা করে নিয়েছেন সালমান খান ও অক্ষয় কুমার।
অথচ ২০১৭ সালে এই তালিকাতেই ৬৫তম স্থানে ছিলেন শাহরুখ। কিন্তু এ বছর সেই তালিকায় তার জায়গাই হয়নি ১০০ জনের মধ্যে। ৪০.৫ মিলিয়ন ডলার আয়ের জোরে তালিকায় ৭৬তম স্থানটি দখল করেছেন অক্ষয়। সামাজিক বিষয় নিয়ে সিনেমা তৈরি করেই সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। এছাড়াও বর্তমানে ২০টি ব্র্যান্ডের প্রচারে যুক্ত আছেন।

অন্যদিকে ৩৮ মিলিয়ন ডলার আয় করে ৮২তম স্থানে রয়েছেন সালমান খান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ভালো সাফল্য লাভ করেছেন বলিউডের এই অভিনেতা। ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ছবির আয়ের উপর ভিত্তি করেই এই স্থান দখল করেছেন তিনি।
সবচেয়ে বেশি পারিশ্রমিকের তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। তার পারিশ্রমিক ২৮৫ মিলিয়ন ডলার। ২৩৯ মিলিয়ন পারিশ্রমিকের জন্য দ্বিতীয় স্থানে অভিনেতা জর্জ ক্লুনি। তৃতীয় স্থানে মার্কিন টেলিভিশনের তারকা কেইলি জেনার। ১১১ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। আর তালিকায় দশম স্থান দখলে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পারিশ্রমিক ১০৮ মিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের