,

আদালতের আদেশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা, নাতি-নাতনিদের নয়

news-image

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, উচ্চ আদালতের রায় অনুযায়ী সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত রাখতে বলা হয়েছে। রায়ে এ সুবিধা মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের পাওয়ার কথা উল্লেখ নেই।

সংসদে ১২ জুলাই বাজেট অধিবেশের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, উচ্চ আদালতে রায় অমান্য করে সরকারি চাকরিতে সংরক্ষিত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কারের কোন সুযোগ নেই।

আপিল বিভাগের ওই আদেশে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা কোটা থেকে তা পূরণ করার সুযোগ দেয়া হলেও ৩০ শতাংশ কোটা সংরক্ষণের বাধ্যবাধকতা আছে। এবং সেখানে ষ্পষ্ট করেই বলা হয়েছে এই কোটা সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য।

আদালতের রায়ের ভিত্তিতে সংরক্ষিত এই কোটা সুবিধার আওতায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরাও পাবেন কি না তার ব্যাখ্যা নেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে।

এদিকে কোটা পদ্ধতি পর্যালোচনা করতে ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে সাত সদস্যের এই কমিটি করে সরকার। কমিটিকে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা করে তা সংস্কার বা বাতিলের যৌক্তিকতাসহ সরকারের কাছে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের