,

ইরফান খানকে নিয়ে সুখবর দিলেন বন্ধু বিশাল

news-image

বিনোদন ডেস্ক
স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত অভিনেতা ইরফান খান। তার এ রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। বর্তমানে তিনি যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশার খবর হলো- ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলিউড ও হলিউডের এ সফল অভিনেতা। তার প্রিয় বন্ধু এবং পরিচালক বিশাল ভরদ্বাজ এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিশাল জানিয়েছেন, ‘ইরফানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ওর (ইরফান খান) সঙ্গে আমার প্রায়ই কথা হচ্ছে। সুস্থ হচ্ছেন ইরফান। আমাদের প্রার্থনা সবসময়ই রয়েছে ওর সঙ্গে। আশা করছি, দ্রুত ও সুস্থ হয়ে আবার কাজে হাত দেবে।’

বিশাল আরও বলেন ‘হোয়াটসঅ্যাপে আমাদের কথাবার্তা চলতেই থাকে। তবে ইদানিং ইরফান আমাকে ঘুমপাড়ানি গানও রেকর্ড করে শোনায়।’

এদিকে তার অসুস্থতার খবর নিয়ে মার্চের মাঝামাঝি সময়টায় অজস্র গুজব রটে। আর তারপর আচমকাই একটা টুইট। সেই টুইটেই নিজের অসুস্থতার খবর জনসমক্ষে আনেন অভিনেতা ইরফান খান। সে সময়ই জানিয়ে দেন, তিনি নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত। এরপর চিকিৎসার জন্য তড়িঘড়ি লন্ডনে পাড়ি দেন এ অভিনেতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের