,

সারার সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই : জানভী কাপুর

news-image

বিনোদন ডেস্ক : সবার চোখ এখন শ্রীদেবী কন্যা জানভী কাপুর এবং সাইফ-অমৃতার কন্যা সারা আলী খানের ওপর। তারকা বাবা-মায়ের এই কন্যাদের শিগগিরই অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডে। ছবি মুক্তির আগেই এই দুই স্টার কিড এরই মধ্যে তারকা বনে গেছেন। সৌন্দর্য থেকে শুরু করে তাদের ফ্যাশন ষ্টাইল –সব কিছু নিয়েই অনেকে তুলনা করছেন। সেই অর্থে দুইজনের মধ্যে যেন অলিখিত এক প্রতিযোগিতা চলছে।

জানভী কাপুরের পর্দায় অভিষেক ঘটছে শশাঙ্ক খাইতানের ছবি ‘ধড়কে’র মধ্য দিয়ে। অন্যদিকে ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে পদার্পন করছেন সারা আলী খান। নতুন এই দুই তারকার মধ্যে পেশাগত কোনো প্রতিযোগিতা আছে কিনা জানতে চাইলে জানভী কাপুর বলেন,‘ আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই’। জানভী জানান, একজন দর্শক হিসেবে সারার ছবি দেখতে তিনি আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তার মতে, সারা দারুন সম্ভাবনাময় একজন অভিনেত্রী।

প্রথম ছবি মুক্তির আগেই সারা রণবীর সিংয়ের সঙ্গে তার দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন। অবশ্য জানভী এখনও নতুন কোনো ছবিতে সাইন করেননি।এর আগে গুঞ্জন ওঠেছিল, দক্ষিনের একটা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জানভী। এ ব্যাপারে জানভীর বলেন, ‘এখন আমার দৃষ্টি শুধু ‘ধড়ক’ ছবির ওপর। এটা মুক্তির আগে আপাতত আমি নতুন কিছু ভাবছি না।’

মারাঠী ছবি ‘সাইরাতে’র কাহিনি অবলম্বনে জানভী কাপুর অভিনীত ‘ধড়ক’ ছবিটি মুক্তি পাবে আগামী ২০ জুলাই।ছবিতে জানভীর বিপরীতে অভিনয় করছেন ইশান খাত্তার।

সূত্র : ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের