,

সানির বায়োপিক নিয়ে উঠেছে বিতর্কের ঝড়

news-image

বিনোদন ডেস্ক:
অবশেষে মুক্তি পেয়েছে সানি লিওনের বায়োপিক করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি’। এটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। ঝামেলার প্রধান বিষয় সানির পদবী। সোমবার অকালি দলের থেকে স্পষ্ট জানানো হয়, এই ওয়েব সিরিজটি প্রচার অব্যাহত রাখতে হলে ছবির নাম বদলাতে হবে, নয়তো বড় ধরনের ঝামেলার মুখোমুখি হতে হবে। তাদের আপত্তি ‘কউর’ পদবীটির ব্যবহার নিয়ে। সানির আসল নাম করণজিৎ কউর। তার বাবা-মা দু’জনেই আসলে শিখ সম্প্রদায়ভুক্ত।

ভারতীয় সংবাদ সংস্থার কাছে অকালি দলের সদস্য মনজিন্দর শীর্ষ বলেন, ‘সানির পেশা নিয়ে আমাদের কিছু বলার নেই। ওটা তার ব্যক্তিগত পছন্দ। কিন্তু ও নিজেই যেহেতু কউর পদবীটিকে এক সময় বাতিল করেছে, এখন এটি ব্যবহার করছে কেন? আমরা এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্রকে জানিয়েছি হয় এই নাম বদলাতে হবে, না হলে বড় ঝামেলা বাঁধবে।’

প্রসঙ্গত, সানি করণজিৎ কউর ভোরা থেকে নিজের নাম বদল করে সানি লিওন হলেও তার দত্তক কন্যার নামে কিন্তু সানি কউর পদবীটি রেখেছেন। সানির বায়োপিকে থাকছে তার জীবনের অনেক না জানা কথা, যে আর্থিক টানাপোড়েন তাকে পর্নস্টার হতে বাধ্য করেছে সেই গল্প। এখন দেখার বিষয় সানির বায়োপিকে তার পদবী পরিবর্তন করা হয় কী না!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে