,

এবার ওবায়দুল কাদের ফেরত দিলেন ‘বিএমডব্লিউ’

news-image

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরাদ্দ পাওয়া বিএমডব্লিউ গাড়ি ফেরত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে আগের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ দিতে মন্ত্রীর দফতর থেকে আবেদন করা হয়েছে।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র অনুকূলে সরকারি যানবাহন অধিদফতর হতে সম্প্রতি বরাদ্দ দেয়া বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৪৭) তিনি ফেরত দিয়েছেন। পাশাপাশি আগের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ দিতে মঙ্গলবার মন্ত্রীর দফতর থেকে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার বরাবর পত্র পাঠানো হয়েছে।’

জানা যায়, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে কয়েকজন সিনিয়র মন্ত্রীকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দেন। এই মন্ত্রীদের মধ্যে আরও রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক। তাদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও বিএমডব্লিউ গাড়িটি ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে