,

বিশ্বকাপ থেকে পাওয়া সব টাকা দান করছেন এমবাপ্পে

news-image

বিশ্বকাপ ফুটবল থেকে আয়ের পুরোটাই একটি চ্যারিটিতে দান করতে চলেছেন ফ্র্যান্সের জাতীয় দলের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপ খেলে তিন লক্ষ ৮৪ হাজার পাউন্ড আয় করেছেন এমবাপ্পে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় চার কোটি ২৯ লক্ষ টাকা। এর পুরোটাই দান করে দিচ্ছেন বিশ্বকাপের সেরা উদীয়মান এই খেলোয়ার। তিনি এই অর্থ দিবেন ক্রীড়া দাতব্য প্রতিষ্ঠান প্রেইয়ার্স ডি করডেস অ্যাসোসিয়েশনকে, যে প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে।

সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স যে সাতটি ম্যাচ খেলেছে তার প্রতিটিতেই খেলেছেন এমবাপ্পে। প্রতি ম্যাচে অংশ নেয়ার জন্য তিনি ১৭ হাজার পাউন্ড করে পেয়েছেন। আর চ্যাম্পিয়ন দলের সদস্য হিসাবে তিনি পেয়েছেন দুই লক্ষ ৬৫ হাজার পাউন্ড।

গোটা টুর্নামেন্টে সাত ম্যাচে চারটে গোল করে নজর কেড়েছেন ফ্রান্সের এই উনিশ বর্ষীয় ফুটবলার। বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতিও তিনি পেয়েছেন। আরও একটি রেকর্ড ছুঁয়েছেন। ব্রাজিলিয়ান ফুটবলার, কিংবদন্তি পেলের পর (১৯৫৮) কমবয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন।

তারা খেলা দেখে অনেক ফুটবলবোদ্ধাই বলছেন, সাফল্যে মাথা না ঘুরে গেলে, লিওনেল মেসি, সিআর-৭দের যোগ্য উত্তরসূরি হয়ে উঠবেন এমবাপে। কেউ কেউ আবার এমনও বলছেন, আগামীতে মেসি আর রোনালদোকেও ছাড়িয়ে যাবেন ফুটবল দুনিয়ার এই নতুন প্রতিভা।

সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের