,

প্রতিশোধ নিতে ২৯২ কুমির হত্যা

news-image

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে ২৯২ কুমিরকে মেরে ফেলা হয়েছে। এসব কুমির সেখানকার একটি অভয়ারণ্যে ছিল। গ্রামবাসীর ধারণা, ওই অভয়রাণ্য থেকে বেরিয়ে গিয়ে কোন একটি কুমির তাদের গ্রামের একজনকে হত্যা করেছে। ওই হত্যার প্রতিশোধ নিতেই এসব কুমিরকে হত্যা করা হয়েছে।

যদিও ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, কুমিরের মতো সংরক্ষিত প্রাণী হত্যা করা অপরাধ। আর এই অপরাধের শাস্তি হিসেবে জরিমানা অথবা কারাদণ্ডও হতে পারে।

স্থানীয় পুলিশ বলছে, গত শুক্রবার সকালে কুমিরের ওই খামার থেকে স্থানীয় একজন গ্রামবাসী যখন শাক-সবজি সংগ্রহ করছিলেন তখন সেখানকার একটি কুমিরের আক্রমণে তিনি প্রাণ হারান।

এদিকে কুমিরের খামারের কর্মকর্তাদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তেজিত জনতা প্রথমে খামারের অফিসে হামলা চালায়। তারপর তারা অভয়ারণ্যের ২৯২টি কুমিরকে হত্যা করে।

এ ব্যাপারে পাপুয়া প্রদেশের ন্যাচারাল রিসোর্সেস কনজারভেশন এজেন্সির প্রধান জানিয়েছেন, খামারের একজন কর্মী শুনতে পান যে কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছেন। তখন তিনি খুব দ্রুত সেখানে ছুটে যান এবং দেখতে পান যে একটি কুমির একজনকে আক্রমণ করেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর