,

স্রষ্টার প্রতি বিশ্বাসের প্রয়োজনীয়তা

news-image

মুফতি আহমদ আবদুল্লাহ: মানবসভ্যতা ও পারস্পরিক সহ-অবস্থান কোন ব্যক্তি মানুষ বা একক সম্প্রদায়ের ইচ্ছামাফিক চলতে পারে না। পৃথিবীর সব মানুষ মিলিত হয়ে নিজেরা ঐক্যমত্যে উপনীত হয়ে একই নিয়মে চলবে এটা শুধুই কষ্ট কল্পনা। তাই স্রষ্টার নির্ধারিত জীবন বিধান ছাড়া অন্য কারও বিধান বাস্তবায়নযোগ্য হতে পারে না। মানব সভ্যতার শৃঙ্খলা, শান্তি, সংহতি ও কল্যাণ সাধনে আল্লাহ নিরূপিত পরিপূর্ণ বিধান অপরিহার্য। সে হিসাবে আল কুরআন ছাড়া অন্য কোন ধর্মগ্রন্থ নেই যা স্বার্থান্বেষী মানুষ দ্বারা বিকৃত হয়নি। তা ছাড়া অনেক অলীক বিধানও পৃথিবীতে বিদ্যমান যা প্রকৃত শান্তি আনয়ন করে না। আল কুরআন সর্বশেষ ও আধুনিকতম পূর্ণাঙ্গ মূল জীবন বিধান। সুতরাং নিজেদের হিত সাধনে সঠিক পথে চলার জন্য স্রষ্টার চূড়ান্ত বিধান হিসাবে একমাত্র কুরআনকেই মেনে চলতে হবে জীবনের প্রতিটি পর্যায়ে- ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের সকল কর্মকাণ্ডে।

মুত্তাকির বিশ্বাসের ধরণ বর্ণনা করতে কুরআনে ‘ইমান ও গায়েব’ শব্দ দুটি ব্যবহৃত হয়েছে। ‘ইমান’- এর আভিধানিক অর্থ হলো, কারও কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে-প্রাণে মান্য করা। এ জন্যই অনুভূতিগ্রাহ্য ও দৃশ্যমান কোন বস্তুতে কারও কথায় বিশ্বাস স্থাপন করাকে ইমান বলা যায় না। রাসুল (সা.) প্রদত্ত কোন তথ্য শুধুমাত্র তার ওপর বিশ্বাসবশতঃ মেনে নেয়াকে ইসলামের পরিভাষায় ইমান বলে। ‘গায়েব’- এর আভিধানিক অর্থ হলো, সে সকল বস্তু বাহ্যিকভাবে মানুষের জ্ঞানের ঊর্ধ্বে এবং যা পঞ্চইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। আল কুরআনে অদৃশ্য বা গায়েব বলতে বুঝানো হয়েছে, রাসুল (সা.) যে সমস্ত বিষয়ের সংবাদ দিয়েছেন যাদের জ্ঞান মানুষ নিজে লাভ করতে সম্পূর্ণ অক্ষম। যার মধ্যে আল্লাহর অস্তিত্ব, সত্তা ও গুণাবলী এবং ভাগ্য সম্পর্কিত বিষয়াবলী, স্বর্গ-নরকের অবস্থা, কেয়ামতে অনুষ্ঠিতব্য ঘটনাসমূহ, ফেরেশতাগণ, সমস্ত আসমানি গ্রন্থসমূহ, পূর্ববর্তী নবী-রাসুলের বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত।

এ ঈমান একটি বৈপ্লবিক বিশ্বাস এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়েই ওহী তথা কুরআনের অনুসারীরা প্রথমে নৈতিকতা ও কর্মে এবং পরবর্তীতে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে পৃথিবীর সকল জাতির মোকাবিলায় একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আসনে উত্তীর্ণ হতে সমর্থ হয়েছে। পার্থিব ভোগ-বিলাসকেই যারা মুখ্য মনে করে এবং ইসলামের বিষয়াদিতে যাদের আস্থা নেই এবং হালাল-হারামের পরোয়া করে না, একটু সুখ-স্বাচ্ছন্দ্যের বিনিময়ে সকল মূল্যবোধ যারা বিসর্জন দেয় তাদেরকে যে কোন দুষ্কর্ম থেকে বিরত রাখার মতো আর কিছুই অবশিষ্ট থাকে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর