,

গর্ভাবস্থায় এসিডিটি কমানোর ঘরোয়া চার উপায়

news-image

ফিচার ডেস্ক : গর্ভাবস্থায় এসিডিটি খুব প্রচলিত একটি সমস্যা।বিশেষ করে দ্বিতীয়,তৃতীয় ট্রাইমিস্টারে। এসিডিটি বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। তবে এর আগে কিছু ঘরোয়া উপায় মেনে দেখতে পারেন।

গর্ভাবস্থায় এসিডিটি কমানোর কিছু উপায়ের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

আদা

গর্ভাবস্থায় এসিডিটি কমাতে আদা একটি চমৎকার উপাদান। আদা পাকস্থলীর এসিডিকে প্রশমন করতে কাজ করে। পাশাপাশি এটি বমি ও বমি বমি ভাব কমায়।

খাবার খাওয়ার পর আদা চা পান করতে পারেন। আদা চা তৈরিতে, এক চা চামচ কুচানো আদা এক কাপ পানিতে মিশিয়ে ১০ মিনিট সিদ্ধ করুন। এরপর পান করুন। এভাবে দিনে দুই বার এই চা পান করতে পারেন।
পানি

পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। পানি হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং এসিডিটি কমায়। তবে একসঙ্গে অনেক পানি পান না করে অল্প অল্প করে পানি পান করুন।

এসিডিটি বাড়ায় এমন খাবার এড়িয়ে চলুন

কিছু খাবার এসিডিটি বাড়ায়। এই ধরনের খাবার খাদ্যতালিকা থেকে সম্পূর্ণ বাদ দিন। এ সময় সাইট্রাস ফল, ঝালমসলাযুক্ত খাবার, চর্বি জাতীয় খাবার, চকোলেট, কফি ইত্যাদি এড়িয়ে যাওয়াই ভালো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা