বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কোনো গুম হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে কোনো গুম হচ্ছে না। যেগুলোকে আপনারা গুম বলছেন, সেগুলো আসলে গুম না। আমরা কিন্তু তাদের ধরে সামনে আনছি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)সাগর রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্টমন্ত্রী বলেন, কেউ প্রেমে ব্যর্থ হয়ে গুম হয়ে যান, কেউ ব্যবসায় ব্যর্থ হয়ে গুম হয়ে যান। আবার দুইজনের মন মিল হয়ে গেলে এক হয়ে যান। এসব লোকজনকে আমরা কোথায় পাবো? তারপর আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমাদের জানা মতে বেশিরভাগ গুমই এরকম। আর বিচারবহির্ভূত কোনও হত্যা আমরা করি না।

বন্দুকযুদ্ধে টেকনাফের নিহত কাউন্সিলর একরামুলের যে কথোপকথন প্রকাশ হয়েছে সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সেটা আমাদের তদন্তে আছে। আমি যতটুকু জানি আপনারাও ততটুকু জানেন। তদন্ত হচ্ছে যেই এটার সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবো। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা এইটুকু যে অন্যায় করবে তার বিচার হবে। সবার জন্য আইন সমান।’

তিনি আরো বলেন, ‘ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত যাতে নির্ভুল হয় সেই লক্ষ্যে কাজ করছে। আমি এটুকু বলতে পারি তদন্ত রিপোর্ট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা এবং যদি প্রয়োজন পড়ে বিচারিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। এখানে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।’

মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না দাবি করে মন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। পুলিশ এমনকি সংসদ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এমন কিছু করতে চাই না যাতে নিরীহ ব্যক্তি আক্রান্ত হয়। ৫টি গোয়েন্দা সংস্থাকে তাগাদা দিয়ে মাদক ব্যবসায়ীর তালিকা করিয়েছি। যাদের নাম কমন পড়ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার জানামতে কঠিন কোনো রোগে খালেদা জিয়া আক্রান্ত হননি। পুরান রোগই আছে।

নিজ খরচায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসায় আইনানুগ বাধার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে দেশের সরকারি সবচেয়ে বড় হাসপাতালে তার চিকিৎসা করানোর পরামর্শ দেয়া হলেও তিনি সেখানে যাননি। তবে ইউনাইটেডের বিষয়ে জেলকোড অনুযায়ী কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে