,

মৌলভীবাজারের ৪ রাজাকারের মৃত্যুদণ্ড

news-image

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আকমল আলী তালুকদারসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।রায় ঘোষণার জন্য ধার্য তারিখে আজ সকাল পৌনে ১১টার দিকে ১৬০ পৃষ্ঠার এই রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল।

আসামিদের মধ্যে আকমল আলী ছাড়া অন্যরা পলাতক। আকমল আলীকে ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেফতার করা হয়।  আসামিরা সবাই মৌলভীবাজারের রাজনগর থানার অধিবাসী।পলাতক আসামিরা হলেন— আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আব্দুল মোছাব্বির।

আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ২৩ মার্চ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে আসামিদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ ও ৬১ জনকে হত্যার অভিযোগ আনা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর