,

ওজন বাড়ে সকালের ভুলে

news-image

সকালের খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত করা উচিত। এ জন্য কিছু নিয়ম রয়েছে, যেগুলো সবারই জেনে রাখা উচিত। এ নিয়মগুলো ভুল করলেই দেহের ওজন বাড়বে। অন্যদিকে নিয়মগুলো সঠিকভাবে পালন করলে দেহের সঠিক ওজন ধরে রাখা সম্ভব হবে।

নাশতা বাদ দেওয়া

অনেকেই সকালে ঘুম থেকে ওঠে খাওয়ার প্রয়োজনীয়তাই অনুভব করেন না। ফলে নাশতা বাদ দিলে কিংবা দেরি করে খেলে দেহের নানা ক্ষতি হয় এবং আদতে ওজন বেড়ে যায়। তাই বিশেষজ্ঞরা বলেন, সকালে ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাশতা খাওয়ার কাজটি শেষ করতে হবে।

কার্বোহাইড্রেট ও প্রোটিন বাদ

দেহের জন্য কার্বোহাইড্রেট ও প্রোটিন অত্যন্ত জরুরি। সকালের নাশতায় সবারই এ দুটি উপাদান থাকা উচিত। সকালে প্রোটিন খেলে তা দেহের সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে। আর যদি এগুলো বাদ দিয়ে সকালের নাশতা খান তাহলে তা দেহের প্রয়োজন ঠিকঠাক মেটাতে পারবে না।

অপ্রতুল খাবার

সকালে প্রয়োজন অনুযায়ী নাশতা খাওয়া উচিত, যেন সারা দিনের শক্তির জোগান পাওয়া সম্ভব হয়। যদিও অনেকে তা না করে সকালে কম খান। এতে পর্যাপ্ত উদ্যম পাওয়া যায় না এবং ক্ষুধা লাগার প্রবণতা তৈরি হয়। ফলে নাশতা-পরবর্তী খাবার বেশি খেয়ে অনেকে ওজন বাড়িয়ে ফেলে।

মিষ্টি খাওয়ার প্রবণতা

সকালে নাশতার সময় অনেকেরই মিষ্টিজাতীয় খাবার কিংবা পানীয় গ্রহণের প্রবণতা থাকে। এতে দেহে ক্যালরি বেড়ে যায়। তাই সকালের খাবার খাওয়ার সময় মিষ্টি কিংবা চিনি ত্যাগ করতে হবে।

হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর