,

টাঙ্গাইলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

news-image

টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও পুলিশের এসআইসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে শহরের কুমুদিনী কলেজ গেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশের একটি দল রাজশাহীর বাগমারা থেকে অপহরণের শিকার এক ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসার সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন, অপহৃত জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), ভাই ফারুক (৪০) ও চাচা মিরাজুল ইসলাম (৬০)। নিহতরা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভাটি বন্দর এলাকার বাসিন্দা। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

এছাড়া আহতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর (৩৩), এএসআই হাবিব (৩০), পুলিশ কনস্টেবল আজাহার (৪৫) ও মাইক্রোবাস চালক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার আকতার (৩৫)। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের