,

বিমান টিকিট ইস্যু না করায় আরও ৮৮ হজ এজেন্সিকে তলব

news-image

১০ হাজারেরও বেশি হজযাত্রীর বিমান টিকিটের পে-অর্ডার ইস্যু না করার অভিযোগে বেসরকারি আরও ৮৮ এজেন্সিকে তলব করেছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই পর্বে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম সচিব আনিছুর রহমান অভিযুক্ত হজ এজেন্সির মালিক ও মোনাজ্জেমদের নিয়ে বৈঠক করবেন।

অপরদিকে গতকাল বিকেল ৩টা থেকে বেসরকারি ৫৬ এজেন্সির মালিক ও মোনাজ্জেমদের নিয়ে বৈঠক করেছেন ধর্ম সচিব।

অভিযোগ রয়েছে এ ৫৬টি হজ এজেন্সি এখনও প্রায় ১৩ হাজার নিবন্ধিত হজযাত্রীর একটি বিমান টিকিটও ইস্যু করেনি। এমনকি বিমান টিকিটের জন্য প্রয়োজনীয় পে-অর্ডার ইস্যু করেনি এসব এজেন্সি।

গত ১৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। ইতোমধ্যেই ৩২টি ফ্লাইটে ১০ হাজার ৮৭৫ জন সৌদি আরব পৌঁছেছেন।

ধর্মমন্ত্রণালয় সূত্র জানায়, এমতাবস্থায় বারবার তাগাদা এমনকি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও মোট ১৪৪টি (আজ (সোমবার) ৫৬ ও আগামীকাল (মঙ্গলবার) ৮৮টিকে তলব) এজেন্সিগুলো তাদের নিজ নিজ হজযাত্রীর অনুকূলে বিমানের টিকিট সংগ্রহের লক্ষ্যে পে-অর্ডার ইস্যু করেনি।

প্রসঙ্গত, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। গতকাল হজ ফ্লাইটের প্রথমদিনেই ২ হাজার ৩২১ জন সৌদি আরব পৌঁছেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর