,

দেশে আওয়ামী লীগ সবচেয়ে বড় নির্যাতনকারী : ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশে আওয়ামী লীগ সবচেয়ে বড় নির্যাতনকারী হয়ে দাঁড়িয়েছে। তারা দমন করছেন ভিন্নমতকে। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত ঠাকুরগাঁও হাওলাদার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। যে আওয়ামী লীগ আমরা দেখেছি ১৯৭১ সালের আগে। স্বাধীনতা যুদ্ধের পূর্বে। যারা স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, যারা মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিলেন, সেই আওয়ামী লীগ আর নেই।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া হাইকোর্টে জামিন পেয়েছেন। সেটাকে বিলম্বিত করার পরও তিনি সুপ্রিমকোর্ট থেকে জামিন পেয়েছেন। কিন্তু সেই জামিনেও তাকে মুক্ত হতে দিচ্ছে না এই সরকার। তার কারণ একটাই, এ সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, এর আগে আমরা বলেছিলাম সাহস থাকলে একদিনের জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়ান। দেখুন জনগণ আপনাদের অবস্থা কি করে। ওবায়দুল কাদের উত্তরে বলেছিলেন, এক ঘণ্টাও যদি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে তাহলে নাকি দেশে রক্তের নদী বয়ে যাবে। তিনি আওয়ামী লীগের কর্মীদের বলেছেন, আপনারা টিকতে পারবেন না। হঠাৎ এ উপলব্ধি কেন? কারণ আওয়ামী লীগ নিশ্চিত যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন।

নেতাকর্মীদের ফখরুল বলেন, আপনাদের যেভাবে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, ঠিক একই কায়দায় বেগম খালেদা জিয়াকে মামলা জড়ানো হচ্ছে।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর