,

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ২৯ জুলাই

news-image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ জুলাই ১০ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে।

ডিপিই জানায়, রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ দীর্ঘদিন স্থগিত থাকার পর গত ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। চারটি ধাপে সারা দেশের ৬১টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন। নিয়োগ বিধিমালা অনুযায়ী আসন প্রতি তিনজন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তার মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ প্রার্থী রয়েছেন। গত ৮ জুলাই সারা দেশের সব জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়।

জানা গেছে, আগামী ২৯ জুলাই মৌখিক পরীক্ষা শুরু হবে। দেশের ৬১ জেলার মৌখিক পরীক্ষার জন্য জেলা প্রশাসকের সমন্বয়ে ৬১টি আলাদা ‘ভাইবা কমিটি’ গঠন করা হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হবে। পরবর্তী দুই মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে অক্টোবরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে। সব প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার সময় জানিয়ে দেয়া হবে। এ সময়ের মধ্যে বাকি তিন জেলাও (পার্বত্য তিন অঞ্চল) স্থানীয়ভাবে মৌখিক পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিই’র মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর