,

নুসরাত নয়, চঞ্চলের বিপরীতে বাংলাদেশি নায়িকা

news-image

বিনোদন ডেস্ক:
চঞ্চল চৌধুরী ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করে ২০১৬ সালের সেরা অভিনেতা হিসেবে জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই সাফল্যের পর বর্তমানে ব্যস্ত রয়েছেন হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ ছবিটি নিয়ে। এতে তিনি বিখ্যাত চরিত্র ‘মিসির আলি’র ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এরই মধ্যে নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গোলাম সোহরাব দোদুলের পরিচালিত নাম ঠিক না হওয়া ছবিটিতে চঞ্চলের বিপরীতে দেখা যাবার কথা ছিল কলকাতার নায়িকা নুসরাত জাহানকে।

তবে নতুন খবর হলো, ছবিটিতে নুসরাত থাকছেন না। এখানে নায়িকা হিসেবে বাংলাদেশেরই কোনো অভিনেত্রীকে দেখা যাবে। এই তথ্য নিশ্চিত করে নির্মাতা গোলাম সোহরাব দোদুল জাগো নিউজকে বলেন, ‘আমাদের পরিকল্পনায় ছিলেন কলকাতার নুসরাত। কিন্তু আমরা কিছু জরিপ চালিয়ে দেখলাম কলকাতার শিল্পীদের প্রতি সাম্প্রতিককালে এদেশের দর্শকের মনে নেতিবাচক ধারণা তৈর হয়েছে। আর আমাদের সিনেমার বাজারে নুসরাতের দর্শকও তেমন নেই। তাই বাংলাদেশি অভিনেত্রীকে নিয়েই কাজ করবো।’

কে সেই অভিনেত্রী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এখনই বলতে চাই না। আগামী মাসের (আগস্ট) মাঝামাঝিতে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবো। সেখানে সব কলাকুশলী ও ছবিটির সম্পকে বিস্তারিত জানানো হবে।’

দোদুল বলেন, ‘ছবিটি সম্পূর্ণ মৌলিক গল্পে নির্মিত হবে। এর চিত্রনাট্য আমি নিজেই করছি। এটি মূলত হবে একটি রোমান্টিক ফিল্ম। তবে দেশপ্রেম ও মানবতার গুরুত্বপূর্ণ বার্তাও তুলে ধরা হবে।’

ছবিটি নির্মিত হবে এস জে মোশন পিকাচর্সের ব্যানারে। প্রতিষ্ঠানটির কর্ণধার কাজী সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘চমৎকার একটি টিম নিয়ে আমরা প্রস্তুত হয়েছি। ছবির চিত্রনাট্যের কাজ শেষ। শিল্পী নির্বাচন ও তাদের প্রস্তুতি পর্বও শেষের পথে। আগস্টেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের বান্দরবান ও টেকনাফে ছবিটি চিত্রায়িত হবে। আশা করছি একটি সুন্দর বিনোদন ও বাণিজ্যিকভাবে সফল ছবি উপহার দিতে পারবো আমরা।’

এদিকে ছবিটি নিয়ে বেশ আশাবাদী অভিনেতা চঞ্চল চৌধুরীও। তিনি বলেন, ‘দোদুল আমার বন্ধু। ওর অনেক নাটকে কাজ করেছি। চমৎকার একজন নির্মাতা। এবার সে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। আর তার প্রথম ছবিতেই আমাকে ভেবেছে এতে আমি খুব আনন্দিত। একটি ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করবো।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের