,

ভাতিজিকে ঘরে ডেকে নিয়ে চাচার কাণ্ড!

news-image

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শিরিশগুড়ি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ

গ্রেপ্তারকৃত আবু হামজা (৩৮) উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আব্দুল রহমানের ছেলে। রোববার (১৫ জুলাই) দুপুরে শিরিশগুড়ি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিশুটি সম্পর্কে আবু হামজার ভাতিজি।

শিশুর স্বজনরা জানায়, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে শিশুটি খেলার জন্য বাড়ির পাশে একটি মাঠে যায়। এসময় তাঁর প্রতিবেশী চাচা আবু হামজা তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে আসলে সে দৌঁড়ে পালিয়ে যায়। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পরে রোববার সকালে আবু হামজাকে অভিযুক্ত করে শিশুটির স্বজনরা শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে থানা একটি অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রুজু হওয়ার পর রোববার দুপুরে অভিযুক্ত আবু হামজার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের