,

রাজকুমারের সঙ্গে ঐশ্বরিয়ার রোমান্স!

news-image

সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত ‘ফ্যানি খান’ ছবির নতুন গান ‘হালকা হালকা’। সেখানে ঐশ্বরিয়া এবং অভিনেতা রাজ কুমার রাওয়ের রসায়ন ফুটে উঠেছে। গানে দেখা যাচ্ছে ঐশ্বরিয়া ধীরে ধীরে রাজকুমারের প্রেমে পড়ছেন। তাদের কেমিষ্ট্রি নিয়েই তৈরি এই গান।

এই প্রথম রাজকুমারের সঙ্গে কাজ করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রথমবার স্ক্রিন স্পেস শেয়ার করলেও ছবিতে তাদের রসায়নে তেমন কোন আড়ষ্টতা নেই। ‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বরিয়া-রাজকুমারের কেমিস্ট্রি ছাডা়ও রয়েছে নানা চমক। এদিকে বহুদিন ধরে ভক্তরা এই অপেক্ষায় ছিলেন কবে ঐশ্বরিয়া পপস্টার লুক দেখতে পাবেন। ‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন, পপস্টার বেবি সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন। এর আগে কখনও এই ধরণের চরিত্রে অভিনয় করেননি ঐশ্বরিয়া। স্বাভাবিকভাবেই তার এই পপস্টার অবতার নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ তো ছিলই।

বেলজিয়ামের ছবি ‘এভরিবডিস ফেমাস’ রিমেক হল ‘ফ্যানি খান’। এই মিউজিকাল কমেডিতে অনিল কাপুর একটি উঠতি তরুণী গায়িকার বাবার চরিত্রে অভিনয় করছেন৷ ছবিতে তিনিও একজন সঙ্গীতকার তবে তিনিও একজন স্ট্রাগলার। সঙ্গীতের জগতে তাঁর মেয়েরও নাম হবে, এই আশা নিয়েই ফন্দি আঁটে সেই ব্যক্তি। ছবির পরিচালক অতুল মঞ্জরেকর। ৩ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের