,

মাথায় ছাতা নিয়ে ‘ট্রোলড’ পুতিন

news-image

বিশ্বকাপ ফাইনালের পর স্বার্থপর আচরণের জন্য ‘ট্রোলড’ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি দুই রাষ্ট্রপ্রধান মুষলধারে বৃষ্টিতে ভিজছেন। আর স্বার্থপরের মত একাই ছাতার নিচে আরামে দাঁড়িয়ে আছেন পুতিন। এ ঘটনায় বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সৌজন্যবোধ নিয়ে টুইটার-ফেসবুকে আছড়ে পড়েছে শ্লেষ, কটাক্ষ।

রোববার রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতে ফ্রান্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে শুরু হল বৃষ্টি। তার মধ্যেই পোডিয়ামে চলে এসেছেন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। রয়েছেন ফিফার কর্মকর্তারাও। বৃষ্টিতে সবাই কাকভেজা হচ্ছেন। বৃষ্টি আটকানোর কোনো ব্যবস্থাই রাখেনি মস্কো। এমনকি অতিথিদের জন্য ছাতার ব্যবস্থাও ছিল না। অথচ আয়োজক দেশ হয়েও একমাত্র রাশিয়ার প্রেসিডেন্টের মাথায় ছাতা ধরে আছে এক নিরাপত্তা কর্মী।

রাশিয়ার মত দেশ যেখানে বিশ্বকাপ আয়োজন করেছে, সেখানে সামান্য বৃষ্টির জন্য প্রস্তুতি থাকবে না? এটা কোনো কথা হল? এ নিয়ে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা পর্যন্ত। আয়োজনের ত্রুটি-বিচ্যুতি এমনকি পুতিনের সৌজন্যবোধ নিয়েও সমালোচনা চলছে।

তাদের প্রশ্ন, ফিফার কর্মকর্তাদের কথা বাদ দিলেও অন্তত দুই রাষ্ট্রপ্রধানের জন্য তো ছাতার ব্যবস্থা করা যেত। আর যখন তা করা গেল না, তখন আয়োজক হয়ে পুতিনই বা কেন নির্লজ্জের মতো ছাতা মাথায় দাঁড়িয়ে থাকলেন? তিনি নিজেও তো ছাতা সরিয়ে সবার সঙ্গে ভিজতে পারতেন। টুইটার-ফেসবুকে ঘুরছে এইসব প্রশ্ন। অনেকে আবার পুতিনের এই আচরণকে ‘ক্ষমতার দম্ভ’ বলেও খোঁটা দিয়েছেন।

আইসিসের হুমকি ছিল। নিরাপত্তা নিয়েও সংশয় ছিল। কিন্তু সে সব উড়িয়ে যেভাবে নির্বিঘ্নে বিশ্বকাপ শেষ হয়েছে, তার জন্য বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে রুশ প্রশাসন। কিন্তু সব কিছুতে কার্যত ছাই ঢেলে দিয়েছে পুতিনের এই ‘ছাতাকাণ্ড’। যতই মাথায় ছাতা থাকুক, সেই সমালোচনার জলে কি রুশ প্রেসিডেন্টও ভিজলেন না? প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়।

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের